editor

প্রকাশিত: 1:43 PM, October 29, 2025

১০ জনের ইত্তিহাদের কাছে হেরে বাদ রোনালদোর আল নাসর

১০ জনের ইত্তিহাদের কাছে হেরে বাদ রোনালদোর আল নাসর

4

সৌদি কিংস কাপের শেষ ষোলোয় ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। লিগে দুর্দান্ত ফর্মে থাকা দলটিকে নিয়ে আশা ছিল অনেক। কিন্তু সব হিসাব উল্টে দিয়ে ১০ জন নিয়ে লড়াই করে শেষ আটে জায়গা করে নিয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। রোববার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আল নাসর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধারালো ছিল বেনজেমার দল। ১৫তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় আল ইত্তিহাদ। মুসা দিয়াবির নিখুঁত ক্রসে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা বেনজেমা।

3

প্রথমার্ধের ৩০তম মিনিটে রোনালদোর ক্রস থেকে ডিফেন্ডারের গায়ে লেগে বল পেয়ে জোরালো শটে সমতায় ফেরান অ্যাঞ্জেলো। কিন্তু যোগ করা সময়ে হুসেম আওয়ারের নিখুঁত শটে আবারও এগিয়ে যায় আল ইত্তিহাদ, যা শেষ পর্যন্ত নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।

বিরতির পর ম্যাচে ফিরে আসার চেষ্টায় আরও আক্রমণাত্মক হয় আল নাসর। ৪৯তম মিনিটে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল ইত্তিহাদের ডিফেন্ডার আহমেদ আল জুলাইদানকে। মোহাম্মদ সিমাকানের মাথায় বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ফলে ১০ জন নিয়ে বাকি সময়টা লড়তে হয় বেনজেমাদের।

1

সংখ্যাগত ঘাটতি থাকা সত্ত্বেও দারুণ রক্ষণাত্মক খেলায় ম্যাচের বাকি সময়টা টিকিয়ে রাখে আল ইত্তিহাদ। রোনালদো কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হার মানে আল নাসর, বিদায় নেয় প্রতিযোগিতা থেকে।

গত গ্রীষ্মের দলবদলে ইনিগো মার্তিনেস, কিংসলে কোমান ও জোয়াও ফেলিক্সের মতো তারকাদের দলে টেনে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছিল আল নাসর। সৌদি সুপার কাপে হারের পর এই মৌসুমে তারা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু বেনজেমার ইত্তিহাদই থামিয়ে দিল তাদের দুর্দান্ত জয়যাত্রা।

2

অথচ আগস্টের শেষ সপ্তাহ থেকে টানা ১০ ম্যাচ জিতেছিল রোনালদোরা। এর মধ্যে ছিল ছয়টি লিগ জয়, তিনটি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ম্যাচ এবং একটি কিংস কাপ জয়।

এই মৌসুমে ইতিমধ্যে দুটি ট্রফি হাতছাড়া হলো রোনালদোর। সৌদি সুপার কাপ ও কিংস কাপে ব্যর্থতার পরও এখনো সুযোগ বাকি আছে আল নাসরের সামনে। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ টু প্রতিযোগিতাতে তারা এখনো টিকে আছে।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

8 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। 2 বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

4 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

5 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 6 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

7 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

5 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

5 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ 4 বুধবার (১২

1
7