editor

প্রকাশিত: 6:02 PM, January 17, 2021

১০ টাকার ভাড়া নিয়ে রণক্ষেত্র! আহত ৩০

১০ টাকার ভাড়া নিয়ে রণক্ষেত্র! আহত ৩০

5

হবিগঞ্জ প্রতিনিধি

7

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ব্যাটারী চালিত ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৩০জন আহত হয়েছে।আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড বুলেট ছোঁড়েন। সংঘর্ষে আহতদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অলি মিয়া নামে এক চালক ৬০ টাকা টমটম ভাড়া চাইলে ইসরাফিল নামে এক যাত্রী ৫০ টাকা দিতে রাজি হয়। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ইসরাফিলকে মারধর করে চালক অলি মিয়া। এই ঘটনার জের ধরে টমটম চালকের পক্ষে ফেরদৌস হাজী ও ইসরাফিলের পক্ষে আফাজ উদ্দিনের লোকজন রবিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।সংঘর্ষে পুলিশের পরিদর্শক মোবারক (৪২), উপপরিদর্শক বাবুল সিংহ(৫০), উপপরিদর্শক নুর সুলেমান(৩৮), সহকারী উপপরিদর্শক নুর উদ্দিন(৪৮), নাঈম (২২), পুলিশের কনস্টেবল  সাকিব(২২), শামীম(২৪), আলমগীর(২৩), রাহুল(২৩), সফিউদ্দিন(৩৮), নাজিম উদ্দিন(২৮), মহিন উদ্দিনসহ ৩০জন আহত হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ৩১ রাউন্ড বুলেট নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

3

S/h(Ripa-5)

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

2 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

8 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 5

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

1 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

3 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

2 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

2 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

6 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

6 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
3