editor

প্রকাশিত: 5:37 PM, February 21, 2026

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

7

বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তারা।

6

গত আগস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর তাদের সঙ্গে এ ঘটনা ঘটে। তবে আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মেহজাবীন থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি। তথ্য অনুযায়ী, বিএস-২১৮-এর একটি ফ্লাইটে এদিন ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন অভিনেত্রী মেহজাবীন, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ ১ লিটার অ্যালকোহল বহন করতে পারবেন। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা বেআইনি।

বিমানবন্দর কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় সাধারণত যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা আইন অনুযায়ী মামলা করে থাকেন। মেহজাবীনকে আটকের পর কাস্টমস কর্তৃপক্ষ নোটে উল্লেখ করে, যাত্রীরা কাস্টমস আইন ও যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল বহন করেছেন। পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য জব্দ পণ্য আটক রাখা হয়েছে। আটককারী কর্মকর্তা হিসেবে নোটে স্বাক্ষর করেছেন ডি শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. মোতাকাব্বির আলী। নোটের রশিদ নং-ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০।

8

মো. মোতাকাব্বির আলী বর্তমানে কর্মরত রয়েছেন সিলেটে। তার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, কোনো বেআইনি ঘটনায় আটক করার পর কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। মেহজাবীনের বেলায়ও সেটিই করেছিলাম। এরপর কী হয়েছে সে বিষয়ে আমি জানি না।

এই ঘটনায় আটককারী দুজন প্রটোকল কর্মকর্তার থেকেও কাস্টমস কর্তৃপক্ষ মুচলেকা নিয়েছে। মুচলেকায় তারা উল্লেখ করেছেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী দুজন অ্যাভিয়েশন সিকিউরিটি। ডিরেক্টর-২ স্যার প্রেরিত ম্যাসেজ অনুযায়ী বিএস-২১৮ ফ্লাইটে আগত তিন যাত্রী আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও শঙ্খ দাসগুপ্ত ব্যাংকক থেকে ঢাকা অবতরণ করে। প্রেরিত ম্যাসেজ অনুযায়ী আমরা প্রটোকল দিতে আসি। তাদের হাতব্যাগসহ গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ ১৪ বোতল লিকার আটক করে। আটক মালামালের বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

5

বিষয়টি নিয়ে মেহজাবীনের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি। পরে তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টি বুঝতে পেরে তিনিও সাড়া দেননি। পরে একটি অনুষ্ঠানে গিয়ে সরাসরি মেহজাবীনের সঙ্গে দেখা করে প্রশ্ন করতে চাইলে তিনি কোনো ব্যক্তিগত বিষয়ে অনুষ্ঠানে মন্তব্য করবেন না বলে জানান।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১

1
2