editor
প্রকাশিত: 5:11 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
করোনার কারণে পিছিয়ে গিয়েছিল ২০২০ সালের এশিয়া কাপ। ভেন্যু ছিল পাকিস্তান। পরে আইপিএলকে প্রাধান্য দিয়ে টুর্নামেন্ট থেকে সরে আসে ভারত। পাক-ভারত দ্বন্দ্বে টুর্নামেন্টটি ২০২১ সালে আয়োজনের দায়িত্ব পায় শ্রীলংকা।তবে ২০২২ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আর ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টটি হবে যথারীতি শ্রীলংকাতেই।গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি বলেন, ‘আমরা ২০২২ সালের এশিয়া কাপ তথা ১৬তম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছি। ১৫তম আসরটি শ্রীলংকায় আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে।’এমন সিদ্ধান্তের পর সেই সংশয় রয়েই গেল। তা হলো– পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত কি টুর্নামেন্টে অংশ নেবে? আর ভারত অংশ না নিলে বাকি সব দল নিয়ে পাকিস্তানে এশিয়া কাপ গড়াবে? এমন অনিশ্চয়তার বিষয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয়া হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।কারণ এশিয়া কাপের ১৪তম আসরের আয়োজক ছিল ভারত। সে সময় পাকিস্তানের অনীহায় ভেন্যু পরিবর্তন করে আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।সেই একই কারণ দেখিয়ে ১৬তম আসরের জন্য আরব আমিরাতকে বেছে নিতে পারে ভারতে।
সবশেষ এশিয়া কাপ ঘরে তুলেছিল ভারত। আর রানারআপ হয় বাংলাদেশ।
S/H-(Ripa-5)
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স