editor

প্রকাশিত: 10:08 AM, September 19, 2020

২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৭ জন। ৩২ জনেরই মৃত্যু হয় হাসপাতালে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯১৩ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭০টি।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৬৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯০ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮২৯ (৭৭ দশমিক ৯৪ শতাংশ) এবং নারী এক হাজার ৮৪ জন (২২ দশমিক শূন্য ০৬ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।
বিভাগ ওয়ারী, ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে চার, খুলনা বিভাগে দুই, চট্টগ্রাম বিভাগে এক, বরিশাল বিভাগে এক, সিলেট বিভাগে এক ও রংপুর বিভাগে একজন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে