editor
প্রকাশিত: 9:46 PM, November 15, 2020
অনলাইন ডেস্ক
মনে আছে, সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত ৩ জুলাই সাইফ তার সতীর্থ সাকিবকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে, ২ ওভারে ২২ রান নিতে হবে। সেই সময়ে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা কাটানো সাকিবও তার অনুজের চ্যালেঞ্জ গ্রহণ করেন। দুজনের সেই চ্যালেঞ্জ ম্যাচ হবে আগামীকাল ১৬ নভেম্বর সোমবার। আম্পায়ার হিসেবে থাকবেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
আজ রবিবার সন্ধ্যায় সাইফউদ্দিন নিজেই সোশ্যাল সাইটে এই সুখবর দিয়েছেন। সাকিবের সঙ্গে আজকের অনুশীলনের একটি ছবি পোস্ট করে সাইফ লিখেছেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল সাকিব ভাই এর সাথে দুই ওভারে 22 রান এর চ্যালেঞ্জ ম্যাচটা কাল খেলব । দোয়া করবেন সবাই আমার জন্য। ? 75 vs 74।’
এর আগে সাইফ এই চ্যলেঞ্জ নিয়ে সোশ্যাল সাইটে লিখেছিলেন, ‘আজ (৩ জুলাই) সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জের প্রস্তাব দিয়েছি। আমি ২ ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন (খালেদ মাহমুদ) স্যার থাকবে আম্পায়ার হিসেবে। মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহন করেছেন। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপর আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তি মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবে ইনশাআল্লাহ।’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন