editor
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ওয়ানডে শুরু হয়ে মাঝে টি-টোয়েন্টি এবং সর্বশেষ টেস্ট সিরিজ। কিন্তু টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবে সেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের উপর। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, পিতৃত্বকালীন ছুটির জন্য শেষ তিনটি টেস্টে বিরাট কোহলি না খেলতে পারলেও লাল বলের সিরিজে তিনি নায়ক হয়ে উঠতে পারেন।
মঙ্গলবার স্কাই স্পোর্টস রেডিওতে দেওয়া সাক্ষাতকারে ক্লার্ক বলেন, ‘এই ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচগুলোতে বিরাট কোহলি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারে। আমার মতে, দলে বিরাট যে ছন্দ তৈরি করবে, সেটা প্রথম টেস্টের পর বড় ভূমিকা পালন করবে। আমার মতে, ভারত যদি ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টিতে সাফল্য না পায়, তাহলে টেস্টে ওরা বড় বিপদের মুখে পড়বে। ওরা ৪-০ ব্যবধানে উড়ে যাবে।’
ক্লার্কের মতে, কোহলির পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া মহারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জসপ্রিত বুমরাহ। ক্লার্ক বলেন, ‘সে দ্রুতগতির বোলার। তার অ্যাকশন সত্যিই আলাদা। তাই আমার মতে, বুমরাহকে ছন্দে থাকতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অত্যন্ত আগ্রাসী হতে হবে। স্টিভ স্মিথের মতো খেলোয়াড়ের বিপক্ষেও ধারাবাহিকভাবে শর্ট বল করে যেতে হবে। গত অ্যাশেজে স্টিভ স্মিথের সঙ্গে ঠিক এই কাজটাই করেছিল জোফ্রা আর্চার। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ভারতের দুই সেরা খেলোয়াড়কে (কোহলি-বুমরাহ) আগ্রাসী হতে হবে।’
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
6 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
6 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।