editor

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

৭১’র নৃশংসতা ভোলার নয়, এ ব্যথা চিরদিন থাকবে- প্রধানমন্ত্রী

৭১’র নৃশংসতা ভোলার নয়, এ ব্যথা চিরদিন থাকবে- প্রধানমন্ত্রী

1

অনলাইন ডেস্ক : ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে তা ভোলার নয় এবং এ ব্যথা চিরদিন থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) গণভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

1

মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ঘটনা ভোলার নয়। এ ব্যথা চিরদিন থাকবে। বঙ্গবন্ধুর ওপর তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার নথি নিয়ে প্রকাশিত ‘সিক্রেট ডক্যুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সবাই এই বই থেকে ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত অনেক ঐতিহাসিক সত্য জানতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ উর্দু সংস্করণ পাকিস্তানে অন্যতম বেস্ট সেলার বই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যান্য দেশের মতো পাকিস্তানেও এটি অধিক পঠিত বই। রাষ্ট্রদূত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌঁছে দেন। শেখ হাসিনাও রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানান।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের দ্রুত উন্নয়নের মিরাকল সম্পর্কে জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। দুই দেশের মধ্যে ফরেইন অফিস কনস্যুলেশন সক্রিয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান পাকিস্তানের হাইকমিশনার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি নিয়মিত করতে এখানে কোনো বাধা নেই। ইমরান আহমেদ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তিনি আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করেন।

4

বিশ্ব অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন পাকিস্তানের হাইকমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানি হাইকমিশনারকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

 

6

 

2

এফএইচ/০৩১২-২২০০

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

8 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

1 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 7 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
8