editor
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক : জামালপুর দেওয়ানগঞ্জে গ্রাম্য সালিশে ধর্ষণে অভিযুক্তের ৮৫ বছর বয়সী দাদার সঙ্গে ১২ বছরের শিশুর বিয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী রোববার জামালপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার প্রতিবেদনটি আদালতের নজরে নেন সংশ্নিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইন কর্মকতা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আল মাহমুদ বাশার। এরপর বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আল মাহমুদ বাশার বলেন, একটি শিশু কতটা অসহায়, তাকে ৮৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়েছেন গ্রামের মাতবররা। আবার ওই বৃদ্ধকে যে দোররা মারা হয়েছে, তা সম্পূর্ণ অনৈতিক, অবৈধ।
তিনি বলেন, গ্রামের মাতবররা সালিশ করে এ বিয়ে দিতে পারেন না। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং পাশাপাশি অসহায় শিশুটির নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী শিউলির সঙ্গে একই গ্রামের বৃদ্ধ মহির উদ্দিনের নাতি শাহিনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শিশু শিউলি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে তার গর্ভপাতও করানো হয়। কিন্তু বিষয়টি ফাঁস হলে স্থানীয় মাতবররা সালিশ করে নাতি শাহিনের অপরাধের দায় ৮৫ বছরের বৃদ্ধ মহির উদ্দিনের ওপর চাপিয়ে দেন।
মহির উদ্দিনের প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৃদ্ধ মহির উদ্দিনের প্রথম ও দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। তৃতীয় বিয়ে করেছেন ২৭ বছর আগে। তিনি সাত সন্তানের জনক। মহির উদ্দিন এখন ঠিকমতো কথাও বলতে পারেন না, দৃষ্টিও ঝাপসা হয়ে গেছে।
প্রতিবেদনে শিউলিকে বিয়ের বিষয়ে মহির উদ্দিন জানান, গ্রামের মাতবররা এই বুড়ো বয়সে তার গলায় ‘মরণকাঠি’ ঝুলিয়ে দিয়েছেন। ১২ বছর বয়সী চতুর্থ স্ত্রীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন এই অশতীপর বৃদ্ধ।
6 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
5 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 1 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ
2 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির
5 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
4 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে
1 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা