editor
প্রকাশিত: 11:54 PM, November 6, 2020
শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ৮ মাস ধরে ঢাকায় বসে নিয়মিত বেতন নিচ্ছেন। উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ৮ মাস যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। গত ১৭ই মার্চ শাল্লার কর্মস্থলে সর্বশেষ উপস্থিত ছিলেন তিনি। এরপর থেকে তাকে আর উপজেলায় দেখা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুর রহমানকে একাধিকবার বলা হলেও তিনি কর্ণপাত করেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে সুপারিশ করেছেন। তারপরও কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না সেই বিষয়ে কেউ বলতে পারছেন না। অনেকই বলছেন, ক্ষমতার দাপটে কর্মস্থলে না থেকে ঢাকায় বসে প্রতি মাসের বেতন নিচ্ছেন আজিজুর রহমান।
জানা গেছে, আজিজুর রহমান ২০১৮ সালে যোগদান করার পরপরই মাসে ২/৪ দিন উপস্থিত থাকেন। তবে গত ১৭ই মার্চ থেকে ৮ মাসে তিনি এক দিনও অফিস করেনি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মস্থলে না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক, কর্মচারীদের সরকারি অংশের বেতন-ভাতা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ, শিক্ষাভিত্তিক বিভিন্ন প্রকল্প তদারকি, উপবৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
গত বুধবার সরেজমিনে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান বলেন, আমি একটু বাহিরে আছি। দুয়েকদিন পর অফিস করব। অফিসে এসে আপনার সাথে বসে চা খাব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আমি উপস্থিত থাকতে দেখেছি বলে মনে হচ্ছে না। তিনি প্রায় ৮ মাস যাবত কর্মস্থলেই নেই। উনাকে একাধিকবার বলার পরও কর্মস্থলে উপস্থিত রাখা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। তাকে একাধিকবার সতর্ক করেও কোনো কাজ হয়নি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জসিম উদ্দিন জানান, শাল্লার ইউএনও এ বিষয়ে একটি চিঠি দিয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির