editor
প্রকাশিত: 8:13 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
এখন চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম তেমন হচ্ছে না। কবে সব ঠিক হবে বলা যাচ্ছে না। একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। এমনভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিয়া পারভীন পপি। হাল সময়ের চলচ্চিত্রের পরিস্থিতি নিয়ে এ নায়িকা আরো বলেন, শুটিং হচ্ছে সিনেমার। হলও খোলা হয়েছে।কিন্তু প্রযোজকরা বড় ছবি মুক্তি দেয়ার সাহস পাচ্ছেন না এই সময়।আর ছবি মুক্তি দিলেও প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা নেই তেমন। কারণ দর্শক করোনায় হলে আসছেন না। আর হলে না আসলে ছবি মুক্তি দিয়েও আসলে লাভ তেমন হবে না। করোনা যত তাড়াতাড়ি যাবে, ততই সবার জন্য মঙ্গল। এদিকে কয়েক মাস আগেই দেশের বাড়ি খুলনা থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন পপি। করোনা জয় করেই ঢাকায় ফিরেছেন। আর ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবির কাজ করেছেন। ‘ভালোবাসার প্রজাপ্রতি’ শিরোনামের এই ছবি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে ছবিটির গল্প। এরইমধ্যে এর অনেকখানি কাজ শেষ হয়েছে। পপি এ বিষয়ে বলেন, বেশ সুন্দর সমসাময়িক গল্পের একটি ছবি। এখানে কাজ করে বেশ ভালো লাগছে। এরইমধ্যে শুটিং অনেকখানি শেষ হয়েছে। খুব দ্রুতই বাকি কাজ হবে। এছাড়া নতুন কোন সিনেমায় কাজ করা হচ্ছে? পপি উত্তরে বলেন, একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছি। তবে সে বিষয়ে এখনই বলতে চাই না৷ সব ঠিক হলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এর বাইরে আরো বেশ কিছু ছবির প্রস্তাব রয়েছে। তবে সব ছবি করতে চাচ্ছি না। বেছে কাজ করছি। গতানুগতিক কাজ করতে চাচ্ছি না। গল্প ভালো এবং অভিনয়ের সুযোগ রয়েছে এমন কাজই করতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়েটা হচ্ছে কবে? হেসে পপি বলেন, সেটা তো জানি না। তবে বিয়ে তো করতেই হবে। আল্লাহ যখন চাইবেন তখনই হবে। দেখা যাক কি হয়!
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা