admin
প্রকাশিত: 4:32 PM, January 4, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট এসে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল রোববার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ জনের বহর নিয়ে পৌঁছান। পরে সিলেট নগরীর ফরচুন গার্ডেন টাওয়ারে উঠেন।
জানা যায়, দীর্ঘ ১১ মাস পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন। মূলত ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।
এদিকে নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন।
বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ এ প্রসঙ্গে বলেছেন, ‘এখনো ওর (মার্ক) কাছ থেকে আমরা ফাইনাল তারিখ পাইনি। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা।’
ক্যাম্পে থাকছেন যারা: সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ