editor
প্রকাশিত: 7:05 PM, October 21, 2026
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য সাংগঠনিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত হওয়া এবং পদ-পদবী অর্থের বিনিময়ে বিতরণসহ নানা অন্যায়ে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান একাধিকবার মৌখিকভাবে তাঁদের এসব কার্যকলাপ থেকে সরে আসার অনুরোধ করলেও তাঁরা তা অমান্য করে সভাপতির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন। এমতাবস্থায় সংগঠনের সুনাম রক্ষার্থে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ৭ নেতাকে পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিবর্গ হলেন— মুসলেহ উদ্দিন, মনোরঞ্জন তালুকদার, শ্যামল চৌধুরী, শফিকুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, রুহুল ইসলাম মিঠু এবং ইউসুফ সেলু। এখন থেকে তাঁরা সিলেট বিভাগ গণদাবী পরিষদের কোনো কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে কোনো কারণ দর্শানো ছাড়াই কেন্দ্রীয় কার্যালয়ে অনুপস্থিত থাকায় সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্করকে পূর্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। খালি হওয়া ঐ পদে নুরুল আমিন চৌধুরীকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিস্কৃত ব্যক্তিদের সাথে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন বা কার্যক্রমে সম্পৃক্ত হলে সিলেট বিভাগ গণদাবী পরিষদ তার দায়ভার বহন করবে না। দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে নিরলস কাজ করে যাওয়া এই সংগঠনকে কোনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও এতে জোর তাগিদ দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে দেশ-বিদেশের সকলকে সচেতন থাকার অনুরোধ জানানোর পাশাপাশি নিশ্চিত করা হয় যে, জন্মলগ্ন থেকেই সিলেট শহরের জিন্দাবাজারের পুরান লেনস্থ ৫৩ সমবায় ভবনের ২য় তলায় সংগঠনের মূল কার্যালয় নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার