editor
প্রকাশিত: 11:01 AM, October 22, 2026
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে কুপ্রস্তাব দেওয়া, ব্ল্যাকমেইল ও মানহানি করার গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জুলি বেগমকে জিম্মি করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগ এনেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।
অনুসন্ধানে জানা যায়, জুলি বেগম ব্যক্তিগত কারণে নিজের ইচ্ছাতেই মৌলভীবাজারে তার এক মামাতো ভাইয়ের বাসায় বসবাস করছিলেন। তবে স্থানীয় প্রভাবশালী জয়নাল মেম্বার তার প্রভাব খাটিয়ে ছত্রিশ গ্রামের সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, জয়নাল মেম্বার জুলি বেগমকে রাতে সময় দেওয়ার জন্য কুপ্রস্তাব দেন এবং বলেন যে, তার কথা না শুনলে তিনি অসত্য ও বানোয়াট তথ্য ছড়িয়ে গ্রামবাসীর মাঝে ক্ষোভ তৈরি করবেন।
অভিযুক্ত জয়নাল মেম্বার ও ভুক্তভোগী জুলি বেগমের মধ্যকার মেসেঞ্জার চ্যাটের বেশ কিছু স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, জয়নাল মেম্বার অত্যন্ত আক্রোশ ও ক্ষমতার অহংকার দেখিয়ে জুলি বেগমকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। একটি মেসেজে তাকে বলতে দেখা যায় “তুই যদি আমার কথা না রাখছ খুব শীঘ্রই তোর মজা ছিনাইমু…”, এবং অপর একটি মেসেজে আরও আপত্তিকর ভাষায় হুমকি দিয়ে বলা হয় “তারে আর তোর বইনরারে রাস্তাঘাটে পাইলে মাইর খাওয়াইমু…”। এছাড়া আইন ও প্রশাসনকে তোয়াক্কা না করার মতো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যও করতে দেখা গেছে ওই জনপ্রতিনিধিকে।
ভুক্তভোগীর দাবি, নীল মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে মডেলিং করার বিষয়টিকে কেন্দ্র করে জয়নাল মেম্বার ফন্দি আঁটেন। মেম্বার তাকে আশ্বস্ত করেছিলেন যে, গ্রামবাসীর বিচারের সামনে জুলি যদি জোরপূর্বক বলেন তিনি বিবাহিত, তবে তার পারিবারিক দ্বন্দ্ব ও মামলার ঝামেলা তিনি সমাধান করে দেবেন। অথচ চরম সামাজিক চাপ ও পরিস্থিতির শিকার হয়ে জুলি বাধ্য হয়েই ওই পরিস্থিতিতে বিভিন্ন কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, জয়নাল মেম্বার দীর্ঘদিন ধরে সালিশ-বিচার ও বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছেন। ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এখন তার আসল রূপ ও চক্রান্ত সম্পর্কে সবাই ওয়াকিবহাল। ছত্রিশ গ্রামের সাধারণ মানুষ এই অনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার ও নারী হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত জয়নাল মেম্বারের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে
জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত