editor
প্রকাশিত: 3:43 PM, July 2, 2026
মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব। জীবিত ফেরত পাওয়ার দাবিতে ধর্মঘর এলাকাবাসীর উদ্যোগে হরষপুর রেল স্টেশন মানববন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর ধর্মঘর ইউনিয়নবাসী’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোঃ ফুয়াদ হাসান সাকিবের মতো একজন যুবক এভাবে নিখোঁজ বা গুম হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক।
গুমের নেপথ্যে কোনো অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা খতিয়ে দেখতে এবং সাকিবকে দ্রুত উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, ফুয়াদ হাসান সাকিব দীর্ঘদিন যাবৎ ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুরস্থ মাহাদী সমবায় মৎস্য খামারে সততার সাথে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চোর প্রকৃতির একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে খুন করার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার ১২ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না মেলায় সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।
উল্লেখ্য গত ২১ জুন রাতে সাকিব এর মৎস্য ফিসারি থেকে তাকে অপহরণ করা হয়, এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়। মামলা নং: ২৪/২০৭, তারিখ: ২৩ জুন, ২০২৬ খ্রিঃ।
মামলার আসামীরা হলেন, রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মনির মিয়া (২৮), সোয়াবই গ্রামের মোঃ ফরাস উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৮), রাজেন্দ্রপুর গ্রামের মোঃ আউস মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪০), মাহফুজ মিয়ার ছেলে মামুন মিয়া (৩২) ও শিমুল মিয়া (২৬), সোয়াবই গ্রামের মৃত ময়দর আলীর ছেলে বাবুল মিয়া (৪০) ও খোকন মিয়া (৩৫), গন্ধবপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মনির মিয়া (৩০), রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে নয়ন মিয়া (২১),মৃত আব্দুর রহমানের ছেলে মাহফুজ মিয়া (৫৪), মাসুক মিয়ার ছেলে লাদেন মিয়া (২২), মৃত আব্দুর রহমানের ছেলে ফিরোজ মিয়া (৫৬)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মানববন্ধনে ফুয়াদ হাসান সাকিবকে গুম করার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাকিবের সন্ধান চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি পুরো এলাকাকে মাদক মুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির ব্যানারে বিশেষ বার্তা হিসেবে উল্লেখ করা হয়, এসো ভাই, বোন, মাদক মুক্ত করি ধর্মঘর ইউনিয়ন।
আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন, ৯নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারভেজ, ৭নং ওয়ার্ডে সমাজসেবক নজরুল ইসলাম রাজা, ৬নং ওয়ার্ডের মেম্বার মজিদ, বৈষ্ঠবপুর আসাদ আলী সর্দার, বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন,অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য রুকু মিয়া, সাকিবের খালু নাছির উদ্দিন টিটি, সমাজসেবক মাজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ডেন সমাজসেবক রুবেল, ১নং ওয়ার্ডের সাদিকুল ইসলাম।
আয়োজিত এই কর্মসূচির সফল বাস্তবায়নে এবং সংহতি প্রকাশ করে এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
4 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অসীম কুমার
4 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 8
6 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
5 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
1 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর
3 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা
8 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা