editor
প্রকাশিত: 11:09 AM, November 16, 2026
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মিন্টু পাল (৫০) স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। উল্টো প্রভাবশালী মহলের ইন্ধনে অভিযুক্তকে বাঁচাতে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা দেনদরবার ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকায় হাওলাদারপাড়া মাহিনের অটোরিকশার গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিন্টু পাল রক্তশূন্যতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ১৩ বছরের কিশোর স্বপন দাস নিরবকে একা পেয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তার বাম কানে সজোরে ঘুষি মারলে কানের পর্দা ফেটে যায় এবং উপর্যুপরি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। শুধু তাই নয়, গলায় চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টাও চালান অভিযুক্ত। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ভিকটিমকে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন নির্যাতিত কিশোরের পিতা সুবল কুমার দাস বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ (অভিযোগ নং- ৯০১৩ও৬৭২৫৩৭৮৪) দায়ের করেন। এদিকে অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতা মিন্টু পালকে রক্ষা করতে এবং বিষয়টি ধামাচাপা দিতে মাঠে নেমেছেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাদী মাছুম ও জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন। ঘটনার পরপরই তারা ভিকটিমের বাসা ও হাসপাতালে গিয়ে বিষয়টি আপস-মীমাংসা করার জন্য ভিকটিমের পরিবারকে নানাভাবে চাপ ও অনুরোধ জানান।এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ আসামির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্ত মিন্টু পালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর