editor

প্রকাশিত: 7:29 PM, November 23, 2020

অপেক্ষায় মনিরা মিঠুর একাধিক ছবি

অপেক্ষায় মনিরা মিঠুর একাধিক ছবি

অনলাইন ডেস্ক

টিভি নাটক দিয়েই অভিনয় শুরু করেন এবং জনপ্রিয়তা পান মনিরা মিঠু। তবে এসব কাজের পাশাপাশি ছবিতেও অভিনয় করেন নিয়মিত। বিশেষ করে রায়হান রাফির পরিচালনায় ‘দহন’ ছবিতে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় জাকির হোসেন রাজুর পরিচালনায় নির্মিত ‘পোড়ামন’ ছবিতেও তিনি সাবলীল অভিনয় করেন। এসব কাজের সাফল্যের কারণে একাধিক ছবিতে অভিনয় করছেন মনিরা মিঠু।এছাড়া তার অভিনীত একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে সবার আগে মুক্তি পাবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘বিশ্ব সুন্দরী’ ছবিটি। এ ছবিতেও তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন | এ প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, এ ছবিতে আমার চরিত্রটি ভীষণ মাধুর্যময় একটি চরিত্র। যে চরিত্রে আছে মায়া, মমতা, ভালোবাসা। অনেক নমনীয় একটি চরিত্র। এর আগে এ ধরনের চরিত্রে সিনেমাতে আমার কাজ করা হয়ে উঠেনি। তাই এ চরিত্রটি পর্দায় দেখার জন্য আমি নিজেও অপেক্ষা করছি।

এদিকে ‘বিশ্বসুন্দরী’ ছাড়া মিঠু অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো হল- ‘ঢাকা ড্রিম’, ‘নীল ফড়িং’, ‘আদম’। এছাড়া কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের দুটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। নাটক দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়