editor

প্রকাশিত: 11:40 AM, October 15, 2026

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিস্টদের অনেকে দেশ থেকে পালালেও বিদেশে বসে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার মিশনে নেমেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ নেতা জাবেদ। ৪ ও ৫ আগস্ট তাকে নগরীর কোর্ট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার উপর হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে। ওই আন্দোলনে তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায় ৭ জন নিহতের ঘটনায়ও তার প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসূত্র।

সূত্র জানায়, পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর শাহিদুর রাহমান চৌধুরী ভারত হয়ে প্রথমে যুক্তরাজ্য ও পরে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ একডজনের বেশি মামলা রয়েছে। কিন্তু বিদেশে পালিয়ে গিয়েও থেমে নেই হত্যা মামলার আসামী জাবেদ। আগামী ডিসেম্বরকে টার্গেট করে গোলাপগঞ্জ উপজেলাকে অস্থিতিশীল করার নানা অপতৎপরতা শুরু করেছেন তিনি।

সূত্র আরও জানায়, গত মাসে জাবেদ যুক্তরাজ্য থেকে ভারত আসেন। সেখানে বসে যোগাযোগ করেন সিলেটের যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতাকর্মীদের সাথে। এর মধ্যে কয়েকজনকে তিনি ভারতে ডেকে নেন। সেখানে বৈঠক করে আগামী ডিসেম্বর মাসে গোলাপগঞ্জজুড়ে নাশকতা সৃষ্টি এবং এর আগে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের পরামর্শ দেন। মিশন বাস্তবায়নে তিনি ‘যত টাকা প্রয়োজন তত টাকা’ দিবেন বলেও আশ্বস্থ করেন। গোলাপগঞ্জে তার পক্ষে কাজ করার জন্য ভারতে সাক্ষাত করা নেতাকর্মীদেরও তিনি পাঁচ লাখ টাকা দিয়েছেন বলেও সূত্র নিশ্চিত করেছে।

সূত্র আরও জানায়, এনসিপির গোলাপগঞ্জের পদযাত্রায় দফায় দফায় হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায়ও জাবেদের ইন্ধন ছিল। যুক্তরাষ্ট্রে বসে গুপ্ত নেতাকর্মীদের ব্যবহার করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উস্কে দেন তিনি। মুলত তার গোপন উস্কানিতে হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নেতাকর্মী ধরে রাখা ও দলে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে তিনি গোলাপগঞ্জে দলীয় কর্মকান্ডের নামে উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছেন বলে জানা গেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)