editor

প্রকাশিত: 11:24 AM, October 15, 2026

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা। দল গোছানোর প্রক্রিয়া হিসেবে শুরুতেই আহ্বায়ক কমিটি গঠন, আর পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

গুরুত্বপূর্ণ দুটো পদ ‘আহ্বায়ক’ ও ‘সদস্য সচিব’ অর্জন করতে যার যার বলয় থেকে জোর লবিং চালাচ্ছেন নেতারা।দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে খুব শীঘ্রই সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটি কিংবা আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত আসতে পারে। তবে দীর্ঘদিন পর সরাসরি সম্মেলন ও কাউন্সিল ছাড়া কেন্দ্র থেকে কমিটি ঘোষণার যে রেওয়াজ শুরু হয়েছে, সিলেট জেলা বিএনপি’র ক্ষেত্রেও তা ঘটে কি না এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি কোনো সম্মেলন ছাড়াই সিলেট জেলা ও নগর যুবদলের কমিটি অনুমোদন দেওয়ায় এমন ভাবনার খোরাক জোগাচ্ছে।

বর্তমানে সিলেট জেলা বিএনপি’র নেতৃত্ব দিচ্ছেন সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ২০২২ সালের ২৯শে মার্চ কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। তবে ২০২৩ সালের ২০শে মার্চ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর নির্ধারিত মেয়াদের বেশ কিছুদিন পেরিয়ে গেছে। ফলে সম্প্রতি অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় জেলা বিএনপিকে চাঙ্গা ও ঢেলে সাজাতে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা উঠে আসে।

নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, জেলার শীর্ষ পদে পরিবর্তন আসা এখন সময়ের দাবি। বর্তমান সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিটি প্রশাসকের দায়িত্বে থাকায় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের আগাম প্রস্তুতিতেই তার আগ্রহ বেশি। ফলে তৃণমূলের দলীয় সার্বিক কর্মকাণ্ডে তিনি কাক্সিক্ষত সময় দিতে পারছেন না। অন্যদিকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি নির্বাচিত হওয়ায় তিনি নিজ এলাকা (সিলেট-৬) ও বিভিন্ন রাষ্ট্রীয় কাজ নিয়ে ব্যস্ত থাকেন।

এ কারণে সাংগঠনিক কার্যক্রমে তাদের নিয়মিত উপস্থিতিতে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলে মনে করেন পদপ্রত্যাশীরা।নতুন নেতৃত্ব প্রসঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, সংগঠন চাঙ্গা করা একটি নিয়মিত প্রক্রিয়া। জেলার মেয়াদ পার হয়ে যাওয়ায় কেন্দ্রীয় নির্দেশনায় পুনর্গঠন নিয়ে ভাবা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু কাজ গুছিয়ে রাখা হয়েছে। নির্ধারিত সময়ে হাইকমান্ড নতুন সিদ্ধান্ত জানাবে।

কাউন্সিল হোক কিংবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই হোক সিলেট জেলা বিএনপি’র মূল চালিকাশক্তি কাদের হাতে অর্পিত হতে যাচ্ছে, তা নিয়ে এখন সিলেটে রাজনীতিপাড়ায় আলোচনার পারদ চড়ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)