editor
প্রকাশিত: 5:05 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক
অবশেষে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয়কে যুক্তরাষ্ট্রের কংগ্রেস চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বুধবার দিনের শুরুতে ক্যাপিটল হিলে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক হামলা চালায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এ সময় সেখানে কংগ্রেসের অধিবেশনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার কথা ছিল এতে। কিন্তু ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকদের হামলায় প্রথম দফায় তা ভেস্তে যায়। সিনেটররা সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে গিয়ে প্রাণ বাঁচান। পরে আবার অধিবেশন বসে। তাতেই বাইডেনকে দেশের ৪৬তম প্রেসিডেন্ট চূড়ান্ত করা হয়েছে।ফলে তার সামনে এখন আর কোনোই বাধা রইল না। আগামী ২০ শে জানুয়ারি তিনি শপথ নেবেন। ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও ফক্স নিউজ। এ অবস্থায় পাল্টে গেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। তিনি বলেছেন, তিনি আর ভোটারদের রায় উল্টে দেয়ার চেষ্টা করবেন না। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয় নিশ্চিত করেছেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অতি ঘনিষ্ঠ সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকনেল বুধবার ক্যাপিটল হিলের ঘটনাকে ব্যর্থ বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেছেন, ‘যারা আমাদের গণতন্ত্রকে বিঘিœত করার চেষ্টা করেছে’ তারা সফল হতে পারেনি।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট