editor
প্রকাশিত: 4:28 PM, October 28, 2026
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক। গতকাল রাজধানীর সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর এবং জুরেজ আবদুল্লাহ গুলজারসহ দলীয় নেতৃবৃন্দ।
কুশল বিনিময়কালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নের চালিকাশক্তি। বহির্বিশ্বে অবস্থানরত প্রবাসীদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা এবং প্রবাসফেরতদের পুনর্বাসনে বর্তমান সরকার ও মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের সুবিধার্থে বিভিন্ন নতুন পদক্ষেপ ও সেবা সহজীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাক্ষাৎকালে আজমল বক্ত চৌধুরী সাদেক প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা মন্ত্রীর নিকট তুলে ধরেন এবং প্রবাসী সিলেটবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ এসময় সিলেট অঞ্চলের প্রবাসী কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়েও আলোচনা করেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট