editor

প্রকাশিত: 8:25 AM, September 27, 2020

অস্ত্রের আস্তানা রুম নাম্বার ২০৫, গা ঢাকা দিলো অপরাধীরা

অস্ত্রের আস্তানা রুম নাম্বার ২০৫, গা ঢাকা দিলো অপরাধীরা

5

নিজস্ব প্রতিবেদক:-
দীর্ঘদিন থেকে কমিটিবিহীন সিলেট এমসি কলেজ ছাত্রলীগ। এই কলেজ ও টিলাগড়ের আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে দুটি বলয়। মূলত তারাই নিয়ন্ত্রণ করে এমসি ও সরকারি কলেজ ছাত্রলীগ।
জানাগেছে, নেতাদের আশকারা পেয়ে ছিনতাই, অস্ত্রের মহড়া-প্রশিক্ষণ, নিরীহ শিক্ষার্থীদের ধরে নিয়ে নির্যাতন এবং গ্যাং র‌্যাপসহ নানা অপরাধ পরিচালনা করা হতো ছাত্রাবাসের ২০৫ নম্বর রুম থেকে। এমনই তথ্য জানিয়েছেন একাধিক নির্যাতিত ছাত্র-ছাত্রী। তারা বলেন, এ সকল বিষয়ে হোস্টেল সুপার, কলেজ অধ্যক্ষও জানতেন। কিন্তু ভয়ে কিছু বলতেন না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাতজনকে রক্ষা করতে টিলাগড় এলাকার একাধিক আওয়ামী লীগ নেতা ও কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ধর্ষণের ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেন। তারা আপোষ মীমাংসারও চেষ্টা চালান। ধামাচাপা দেওয়ার চেষ্টায় দীর্ঘ সময় ক্ষেপণের কারণে অভিযুক্তরা গা ঢাকা দিতে সক্ষম হয়। যার কারণে এখন পর্যন্ত কোন ধর্ষনকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, এমসি কলেজ ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছেন জেলা আওয়ামী লীগের সাবেক এক নেতা। তিনি ৩ টি উপ-গ্রুপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রেখেছেন। ফলে এমসি কলেজ ছাত্রলীগের ১০ জন নিয়ে গড়ে উঠে র‌্যাপিস্ট গ্রুপ। ওই গ্রুপের সদস্যরা নিরীহ শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে নির্যাতন চালাতো ২০৫ নম্বর রুমে। আর কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা নিরীহ তরুণী ও কলেজের অনেক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষন করতো ওই গ্যাং। এ সকল ঘটনায় নির্যাতন ও ধর্ষণের শিকার শিক্ষার্থী ও তরুণীর প্রাণরক্ষার ভয় ও লোকলজ্জার ভয়ে কোন প্রতিবাদ করতো না এমনটি জানিয়েছেন কলেজ অধ্যয়নরত শিক্ষার্থীরা।
এদিকে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ফুসে উঠছেন শিক্ষার্থী ও সিলেটের নাগরিকবৃন্দ। তারা সবাই ধর্ষনকারীদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হলেন এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, এমসি কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এম সাইফুর রহমান, অর্জুন, রাজন আহমদ এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল এবং তারেক আহমদ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
7