admin
প্রকাশিত: 8:21 PM, December 29, 2020
সিলেট বারের আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মো: আব্দুর রহমান এর আইন পেশায় ২৫ বছর (রজত জয়ন্তী) পুর্তি উপলক্ষে রহমান এসোসিয়েটস এর পক্ষ থেকে সিলেটের সোমবার এক অভিজাত রেস্টুরেন্টে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কানাইঘাট আইনজীবী ফোরামরে সভাপতি রহমান এসোসিয়েটস এর সদস্য এডভোকেট এখলাছুল রহমানের সভাপতিত্বে ও রহমান এসোসিয়েটস এর সদস্য এডভোকেট মো: সালমান উদ্দিন এবং এডভোকেট মো: জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোহাম্মদ আলী।
প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে জনাব আব্দুর রহমান বলেন, তারঁ এসোসিয়েটস এর সদস্য জুনয়ির আইনজীবীবৃন্দ কর্তৃক এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় তিনি অভিভূত। তিনি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, তারঁ এই দীর্ঘ পথ চলায়,তিনি মাত্র দুটো কাজ শিখেছেন,একটা মামলার সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে জেনে ,পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আদালতে উঠতে হবে এবং আইন সংক্রান্ত বিষয়ে প্রচুর অধ্যয়ন করতে হবে। তিনি তাঁর সতীর্থদের প্রতি এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,সিলেট বারের আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, সবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক এজিএস, সিলেট এম সি কলেজ ছাত্র সংসদ, পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্মকর্তা ও বর্তমান এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট আলতাফ হোসেন, সাবেক এপিপি ও বর্তমান কানাইঘাট অইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম, বর্তমান এপিপি সিনিয়র ্আইনজীবী এডভোকেট মামুনুর রশীদ,সাবেক যগ্ন সম্পাদক জেলা আইনজীবী সমিতি এডভোকেট শংকর লাল দাশ, বর্তমান এপিপি এডভোকেট আব্দুস ছাত্তার,আজিজুর রহমান সাবু, এডভোকেট আব্দুল হাফিজ, এমদাদুল আলী, আব্দুল মালিক খান মানিক, খসরুর চৌধুরী শওকত, এডভোকেট সাদিকুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ মুক্তাদির আলী লিমন, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট সালেহা রহমান, এডভোকেট মিনারা বেগম, এডভোকেট নিপা, এডভোকেট নুরুল আহমদ, এডভোকেট ফয়জুল হক রানা, আইনজীবী সহকারী ফয়সল আহমদ, মইনুল ইসলাম, শামসুল ইসলাম প্রমুখ।
রহমান এসোসিয়েটস এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এড.তানভীর তাহা ও এড সৈয়দ মুক্তাদির আলী লিমন, মান পত্র পাঠ করেন, এড. মো: জামাল উদ্দিন। সতীর্তদের পক্ষ থেকে আব্দুর রহমানকে মহাগ্রন্থ আল কোরআন, জায়নামাজ,সুটের কাপড়, টাই, ক্যাপলিন সেট, ছবিযুক্ত মগ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ