admin
প্রকাশিত: 9:28 PM, May 5, 2021
সময ডেস্ক:: চাল, ডাল, তেল-নুন-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা, ঈদের আগেই গার্মেন্টসসহ সকল শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে আগামীকাল সিলেটে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ করবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ৬ মে ২০২১ বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অন্যান্য দাবির মধ্যে আছে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং জোরদার, গণবণ্টন ব্যবস্থা চালু এবং স্বল্প আয়ের মানুষদের সামরিক বাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালু করা।
বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সভা মঙ্গলবার (০৪ মে) নগরীর রাজা ম্যানশনস্থ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমেদে, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য মোখলেসুর রহমান।
সভায় আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়