admin

প্রকাশিত: 3:50 PM, December 17, 2020

আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন বাইডেন

আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন বাইডেন

আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন নবনির্বাচিত মার্কন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)। মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সংশয় দূর করতে জনসম্মুখে এ টিকা নেবেন তিনি। বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম 

বুধবার এক অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নেওয়ার দিনক্ষণ জানানো হবে না। চিকিৎসকদের পরামর্শে যথাসময়েই টিকা নেবেন তিনি।

হোয়াইট হাউজের মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেছেন, প্রেসিডেন্ট খোলা মনেই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অবশ্য শুক্রবার টিকা নেবেন বলে জানা গেছে।

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে করোনার টিকা গ্রহণ করেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে। টিকা গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, আলাদাভাবে টিকা গ্রহণের মতোই অনুভূতি হয়েছে তার।

তিনি বলেন, ভালো লাগছে। আমি সম্মুখসারির সব কর্মী, আমার যেসব সহকর্মী বিশ্বজুড়ে এই মহামারি মোকাবিলায় অসাধারণ ভূমিকা রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি আশাবাদী, স্বস্তি অনুভব করছি। মনে হচ্ছে যে উপশম চলে আসছে। আশা করছি এর মধ্য দিয়ে আমাদের ইতিহাসের এক ব্যথাতুর সময় অবসানের শুরু হবে।

 

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট