editor
প্রকাশিত: 1:41 PM, October 5, 2021
ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে জোরদার হচ্ছে প্রার্থীদের তদবির ও লবিং। চারদিকে শুরু হয়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ইঁদুর দৌড়। বিশেষ করে সরকার দলের নৌকার মাঝি হতে দৌড়ঝাপের কোন শেষ নেই। পুরুষ মহিলা নির্বিশেষে নৌকার মাঝি হতে সমানতালে চলছে লবিং ও তদবীর। পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে দলের তৃণমূলে।
এদিকে মনোনয়ন লবিং-এ অনুপ্রবেশকারী ও নব্য আওয়ামী লীগ প্রর্থীরাও পিছিয়ে নেই। লবিং এবং অর্থবিত্তের জোরে অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন জামায়াত-বিএনপি থেকে আগত অনুপ্রবেশকারীরা। এমনকি রাজাকার সন্তানরাও পিছিয়ে নেই।
জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউপি নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিয়ে শুরু হয়েছে হট্টগোল। স্বাধীনতা পক্ষের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ প্রার্থীর বদলে সরকার দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর লবিং করছেন নব্য ও অনুপ্রবেশকারীরা। এমনকি রাজাকার সন্তানও।
অভিযোগ পাওয়া গেছে, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা। তিনি একাত্তরের চিহ্নিত ও তালিকাভুক্ত রাজাকার মৃত সোনা মিয়ার মেয়ে। লবিং করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে এবারকার ইউপি নির্বাচনেও বসে নেই তিনি। এর আগে ২০১৪ সালে ১৯ দলের সমর্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে উপজেলা নির্বাচনে বিজয়ী হন। এখন আওয়ামী লীগের নৌকার মাঝি হওয়ার জন্য উপজেলা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগে লবিং ও তদবির করতে আরামের ঘুম হারাম করে ফেলেছেন তিনি। এক্ষেত্রে দলের মূল প্রার্থীদের চেয়ে অনেকটা এগিয়ে গেছেন রোকসানা। যে কোন মুহূর্তে রাজাকার সন্তান রোকসানা আক্তার শিখাকে সরকার দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হতে পারে। এমন খবর চাউর হয়ে গেলে ইউনিয়ন ও উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তীব্র ক্ষোভ বিরাজ করছে তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের মধ্যে। পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, রোকসানার পিতা সোনা মিয়া শান্তি কমিটির সদস্য ছিলেন। তার মেয়ে ইউপি চেয়ারম্যান হবে, এমনটা মেনে নিতে পারছেন না মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। রোকসানাকে নৌকা মাঝি করা হলে নির্বাচনে বিএনপি-জামায়াতের স্বতন্ত্র প্রার্থীরা লাভবান হবেন বলে জানান তিনি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ