admin
প্রকাশিত: 8:47 PM, May 4, 2021
সময় ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দক্ষিণ সুরমার ৩নং তেতলী ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মরহুম আবু মিয়া অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবায় কাজ করে গেছেন। আজও এ ধারাবাহিকতা অব্যাহত রেখে তার উত্তরসূরীরা বছর জুড়েই সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের একজন নেতা ছিলেন আবু মিয়া চেয়ারম্যান। আবু মিয়ার সততার কারনে অত্র ইউনিয়নের মানুষরা তাকে বার বার নির্বাচিত করেছেন। আমরা মরহুম আবু মিয়ার মাগফেরাত কামনা করছি।
আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের সভাপতি হাজী শাহ্ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহপরান আহমদ এবং সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী মকবুল হোসেন মামুন, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন রাসেল, সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসক আলী, আক্তার আহমদ, তেতলী যুব সমাজ নেতা মো. লিটন আহমদ, খছরু মিয়া, সমাজসেবী মো. আলী, বিশিষ্ট ব্যবসায়ী ছাদ মিয়া, ছত্তার মিয়া, আজির মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়