admin
প্রকাশিত: 3:59 PM, October 30, 2025
বড়লেখা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার অঙ্গীকার নিয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বুধবার সুজানগর ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেন।
বৈঠকে স্থানীয় জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত জনতার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো উঠান বৈঠক।
বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, আমি এমপি না হলেও আপনাদের এলাকার উন্নয়ন হবে আমি দায়িত্ব নিলাম। উন্নয়ন মানে শুধু রাস্তা নয়, মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন মানেই জনগণের মুক্তি। আমরা এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনব।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন শরিফুল হক সাজু।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি সাবেক সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নছিব আলী, সাবেক সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ সহ বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের