admin
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে দিরাই পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তাকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। তবে ১০ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করলে তিনি বহিষ্কার হবেন না।
আজ বুধবার (২ ডিসেম্বর) এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন ইতোমধ্যে গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, দিরাই পৌরসভার বর্তমান মেয়র যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করেন, তবে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হতে যাচ্ছেন। তবে এখনও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আছে। এরপরও যদি তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা নেবে। যারা দলের বাইরে গিয়ে নির্বাচন করবে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত আছে আমাদের। এছাড়া তারা আওয়ামী লীগের সদস্যপদ পাবেন না। ভবিষ্যতে কখনও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি আমাদের এমন নির্দেশনা দিয়েছে। আমরা এ বিষয়ে যথেষ্ট যত্নবান। কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সিদ্ধান্ত যারা মানবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এবার বিদ্রোহীদের ব্যাপারে কঠোর আওয়ামী লীগ। দেশের সকল পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী রাখতে চায় না আওয়ামী লীগ। শুধু বিদ্রোহী নয়, নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বাইরে অন্য প্রার্থীর ইন্ধনদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার যারাই বিদ্রোহী প্রার্থী হবেন, আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
1 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
4 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে