editor

প্রকাশিত: 6:13 PM, June 28, 2025

আ. লীগ সাধারণ মানুষকে জিম্মি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল : তাহসিনা রুশদীর লুনা

আ. লীগ সাধারণ মানুষকে জিম্মি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল : তাহসিনা রুশদীর লুনা

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ কখনও সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি। তারা সবসময় সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার, লুটপাট ও মানুষকে জিম্মি করে ক্ষমতায় ছিল।

তিনি আরোও বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। বিগত ১৭ বছরেও দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, বিরোধী মতের লোকদের দমন-পীড়ন করেছে। ওরা কখনো সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি। তারা সব সময় প্রভাব বিস্তার, লুটপাট ও মানুষকে জিম্মি করে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ অত্যাচারিত ও খুনির দল। এজন্যই জুলাই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শুধু ফ্যাসিস্ট হাসিনাদের বিচারের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করেনা, দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সাধারণ জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান তিনি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার ৩টি ইউনিয়নের (১নং লামাকাজী, ২নং খাজাঞ্চি ও ৪নং রামপাশা) মুরব্বীয়ান, যুবসমাজ, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সাথে পৃথক পৃথকভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা বিএনপি দায়িত্বশীল ইউনিয়ন সমন্বয়কদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক আহবায়ক গৌছ খান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোনায়েম খান, আসাদুজ্জামান নুর আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম মামুন, এমাদ উদ্দিন চেয়ারম্যান, বিএনপি সদস্য জসিম উদ্দিন জুনেদ, আব্দুল বাসিত বকুল খছরুজ্জামান খছরু, লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সফিক মিয়া, খাজান্সী ইউনিয়ন বিএনপি সভাপতি মাও আবুল বশর মোঃ ফারুক, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, এলাহাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আবু তৈয়ব, লামাকাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, সিনিয়র সহ সভাপতি বশির আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদ আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আসকির, বিশ্বনাথ পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, মুসলিম আলী, আব্দুল লতিব আব্দুল হান্নান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, উপজেলা ছাএদলের আহবায়ক হোসেন আহমদ পভেল, সদস্য সচিব ফাহিম আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।