editor

প্রকাশিত: 12:19 PM, November 5, 2020

ইলেকটোরাল ভোটে বাইডেন ২৬৪, ট্রাম্পের ২১৪

ইলেকটোরাল ভোটে বাইডেন ২৬৪, ট্রাম্পের ২১৪

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ২৬৪টি ইলেকটোরাল বাগিয়ে নিয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২১৪।

প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি নিশ্চিত করতে হবে। সে হিসেবে, বাইডেন আর ছয়টি ভোট পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে পারবেন।

এখনো বেশ কয়েকটি সুইং স্টেটে ভোট গণনা বাকি আছে। তবে ভোট গণনাকে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া ও নেভাদাসহ কয়েকটি রাজ্যের ভোটের ফল আসেনি। কাজেই দুই প্রার্থীই বর্তমানে জয়ের লড়াইয়ে আছেন।

মার্কিন গণমাধ্যমের খবর অনুসারে, রিপাবলিকান ট্রাম্প ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইওসহ ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন।

এর আগে ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন তিনি। আর বাইডেন জয়ী হয়েছেন ২২ রাজ্যে। যার মধ্যে তার নিজের রাজ্য ডেলওয়্যার, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক রয়েছে। রাজধানী ওয়াশিংটনেও বিজয়ী হন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

২০১৬ সালে ট্রাম্পের জয়ী হওয়া তিনটি রাজ্যের ফল নিজের অনুকূলে আনতে সক্ষম হন বাইডেন। রাজ্য তিনটি হল, অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিন।

নেবরাসকায় ইলেকটোরাল ভোট দুই প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়েছে। চারটি পেয়েছেন ট্রাম্প, একটি বাইডেন। মেইন রাজ্যে বাইডেন জয়ী হলেও চার ভোটের তিনটি পেয়েছেন তিনি।

ট্রাম্প (২১৪)

আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেবরাসকা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইয়ো (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩)।

বাইডেন (২৬৪)

অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটা (১০), নেবরাসকা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরগেন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২), উইসকনসিন (১০)।

ফল বাকি আছে, আলাক্সা (৩), জর্জিয়ায় (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভেনিয়া (২০)।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট