editor
প্রকাশিত: 4:55 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
পশ্চিম তীরে সংঘাত চলাকালে শুক্রবার ইসরাইলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি এক নাগরিকের ঘাড়ের নিচ থেকে প্যারালাইজ হয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তির ঘাড় বরাবর গুলি লেগেছিল।এর আগে ফিলিস্তিনি সূত্র হেবরনের দক্ষিণের আল-তুয়ানাহ গ্রামে ২৪ বছর বয়সী হারুন রাসমি আবু আরামের আহত হওয়ার কথা জানায়।ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ পরিবেশিত খবরে বলা হয়, ফিলিস্তিনি এ নাগরিক তার অধিকারে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটর ইসরাইলি সৈন্যদের নিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছিলেন।ইসরাইলি মানবাধিকার গ্রুপ বি’তসালেম বলেছে, আবু আরাম বসতি স্থাপনে এক প্রতিবেশিকে সাহায্য করছিলেন।এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলাকালে ফিলিস্তিনি নাগরিকরা ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালায় এবং এর জবাবে তারা ফাঁকা গুলি ছোড়ে। আইডিএফ আরও জানায়, এ ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে রেখেছে।
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট