editor
প্রকাশিত: 5:41 PM, December 11, 2020
অনলাইন ডেস্ক
উচ্ছাসিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান দেশটিতে পৌঁছার পর সন্তোষ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন তিনি। বলেন, আমি এই টিকার কার্যকারিতার ওপর বিশ্বাস করি। আমি আশাবাদী আগামী দিনগুলোতে এটি প্রদানের অনুমোদন পাওয়া যাবে। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বৃহস্পতিবার টিকার প্রথম চালানটি পৌঁছানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন তার দেশের লোকেরাও এই টিকার ওপর আস্থা রাখবে। এছাড়া জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে কাজ করার কথাও জানান তিনি।
ইসরাইল গতমাসে ফাইজার এবং বায়োএনটেকের সঙ্গে ৮০ লাখ ডোজ টিকা নেয়ার একটি চুক্তি স্বাক্ষর করে।যার অর্ধেক এই মাসের শেষের দিকে দেশটিতে সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এছাড়াও সম্প্রতি ইসরাইল আরেকটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার সঙ্গে চুক্তি করেছে। মহামারী শুরুর পর থেকে ইসরাইলে ৩ লাখ ৪৯ হাজার জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত ২ হাজার ৯০০ জন মারা গেছেন।
S/H-(Rabbi-4)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট