admin

প্রকাশিত: 9:16 PM, May 6, 2021

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাম জোটের মানবন্ধন

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাম জোটের মানবন্ধন

সময় ডেস্ক:: দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা, ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের দাবিতে আজ (৬মে) বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সি পি বি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী চলছে, বাংলাদেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যে মৃত্যুর হার পূর্বের তুলনায় বহুগুণ বেড়েছে সংক্রমিত হচ্ছে বহুমানুষ। চিকিৎসার কোন আয়োজন নেই, টেষ্ট না করার পদ্ধতি অবলম্বন করছে সরকার, ফলে বাস্তব পরিস্থিতি বোঝার কোন সুযোগ নেই। নিজেদের গা বাচাঁনোর জন্য, কোন দায়িত্ব না নিয়ে শ্রমজীবী মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন ঘোষণা করেছে। আবার মালিকদের মুনাফার স্বার্থে গার্মেন্টস সহ সকল কারখানা চালু রেখেছে, শ্রমিকদের কোন ঝুঁকি ভাতা না দিয়ে।

নেতৃবৃন্দ বলেন, রোজার মাসে দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত, মানুষ দিশেহারা। মালিকরা হাজার হাজার কোটি টাকা প্রণোদনা নিলেও শ্রমিকদের বকেয়া বেতন ঈদ বোনাস পরিশোধ করছে না।সম্প্রতি সরকার এক প্রজ্ঞাপণ জারী করে শ্রম আইনের শ্রমঘন্টা ও ওভারটাইমের ধারা বাতিল করে শ্রমিকদের আইনি সুরক্ষা থেকেও বঞ্চিত করেছে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের দাবি জানান এবং করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয় উদ্যোগে করার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়