editor
প্রকাশিত: 7:07 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
সব সময়ই ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ে দেখা যায় মডেল অভিনেত্রী সাফা কবিরকে। এবার এক নাটকে চার চরিত্রে অভিনয় করলেন তিনি। নাম ‘টুরু লাভ’। এতে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। সম্প্রতি রাজধানীর কয়েকটি স্থানে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। রূপান্তরের রচনায় এটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।সাফা কবির বলেন, রোমান্টিক কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুরু লাভ’। এতে আমাকে চারটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে- এ আশা করাই যায়।সাফা আরও বলেন, যেহেতু তৌসিফ মাহবুবের সঙ্গে আমার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দ করেছেন, তাই এটিও সবার ভালো লাগবে বলে আশা করছি।জানা গেছে, শিগগিরই নাটকটি গানের ডালির নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাবে। পরে এটি বেসরকারি একটি টিভি চ্যানেলেও প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতাদ্বয়। এতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোর্শেদ, সুবর্ণা সিকদার, পলক রহমান, মন আহমেদ, অনিক হুমায়ুন, রাজীব নটরাজ প্রমুখ।
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়