admin
প্রকাশিত: 8:58 PM, May 4, 2021
সময় ডেস্ক:: সিলেটে গত বছরের ন্যায় এবছরও এনআরবি ব্যাংকের উদ্যোগে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। মঙ্গলবার দিনব্যাপী সিলেট নগরীর লালদিঘীরপাড়, চৌহাট্টা ও মেডিকেল শাখার সামনে দিনব্যাপী কয়েক হাজার মানুষদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ হয়। পর্যায়ক্রমে সিলেটের ২২ হাজার অসহায় পরিবারকে দেয়া হচ্ছে এ খাদ্য সামগ্রী।
মঙ্গলবার দুপুরে লালদিঘিরপাড় ব্যাংকের প্রধান শাখায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের শেয়ার হোলডার ও হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা সংকটে দেশে আজ শ্রমজীবি ও গরীব মানুষেরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। বর্তমান সরকার তাদেরকে সহয়তায় বেশ কিছু প্রদক্ষেপ নিয়েছে। ৩৩৩-এ ফোন দিলেই ঘরে পৌছে যাচ্ছে খাদ্য। তিনি বলেন, এনআরবি ব্যাংক প্রতিবছর রমজান মাসে খাদ্য সহায়তাসহ প্রতিনিয়ত মানবতার কল্যাণে কাজ করে থাকে। এসময় তিনি এই সংকটে দেশের বিত্তবান ও প্রবাসীদের দেশের অসহায় মানুষের পাশে দাড়াতে আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালদিঘিরপাড় শাখার ব্যবস্থাপক পিযুশ কুমার সরকার। এছাড়াও ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর রমজান মাসে সিলেটের ২২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করে এনআরবি ব্যাংক।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়