admin
প্রকাশিত: 4:48 PM, January 12, 2021
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কোভিডে এবার আক্রান্ত হল আমেরিকার এক চিড়িয়াখানার গরিলারা। সোমবার দুই গরিলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সারা বিশ্বে ছড়ানোর পর করোনায় এই প্রথম কোনও প্রাইমেট আক্রান্ত হল।
গত সপ্তাহেই সান দিয়েগো চিড়িয়াখানার দুই গরিলার কাশি হচ্ছিল। শুক্রবার হওয়া প্রাথমিক পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল। তার পর আমেরিকার ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার্স ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরি সোমবার ওই দুই গরিলার করোনা আক্রান্ত হওয়া নিশ্চিত করে। আরও এক গরিলারও কাশি শুরু হয়েছে। গরিলারা যেহেতু পরিবারের মতো একত্রে বাস করে। তাই চিড়িয়াখানার বাকিদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
যদিও কাশি ছাড়া আক্রান্ত গরিলাদের শারিরীক অবস্থা ভালই রয়েছে। বাকিদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাথমিক ধারণা, লক্ষণহীন করোনা আক্রান্ত চিড়িয়াখানা কর্মীর থেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে গরিলারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, ‘‘আক্রান্ত গরিলাদের কোয়রেন্টাইনে রাখা হয়েছে। আমরা আশা করছি তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’’
উল্লেখ্য, আমেরিকায় মাত্রাছাড়া সংক্রমণ বৃদ্ধির জন্য ২০২০ সালের ডিসেম্বরের শুরু থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই চিড়িয়াখানা।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট