editor
প্রকাশিত: 3:46 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
মুসলিম জনগোষ্ঠীর ওপর কঠোরতা আরোপের অংশ হিসেবে এবার প্যারিসের একমাত্র মুসলিম স্কুল বন্ধ করে দিয়েছে ফরাসি সরকার। খবর টিআরটি ওয়ার্ল্ডের।২০১৫ সালে প্যারিসে মিয়ো হাই স্কুল ও কলেজ (এমনএইচএস) প্রতিষ্ঠিত হয়। এটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। অফিসিয়ালভাবে প্রতিষ্ঠানটি ধর্মনিরপেক্ষ ও জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করলেও এখানে অধিকাংশ মুসলিম শিক্ষার্থী অধ্যয়ন করে।স্কুলের প্রতিষ্ঠাতাদের একজন জানান, ‘আমাদের স্কুলটি সব ধর্ম-বিশ্বাস ও সংস্কৃতির লোকদের জন্য উম্মুক্ত।’ তিনি আরো বলেন, ‘তাছাড়া আমরা এখানে ধর্ম বিষয়ক কোনো পাঠদান করি না।’তিনি আরো বলেন, অবশ্য স্কুলের অন্যতম বৈশিষ্ট হলো, এখানের মেয়ে শিক্ষার্থীরা নিজেদের ধর্মীয় পোশাক পরতে পারে। ইচ্ছা হলে তারা হিজাবও পরতে পারবে। কারণ আমরা মনে করি, সবাইকে নিজেদের পছন্দের পোশাক পরিধানের সুযোগ দেওয়া উচিত।’২০০৪ সালে স্কুল প্রাঙ্গণে মুসলিম মেয়ে শিক্ষার্থীদের মাথা ঢাকায় নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন পাশ করে ফরাসি সরকার। স্কুলে প্রবেশকালে সবাই মাথা খুলে প্রবেশ করতে বাধ্য হয়।তখন থেকে এমন প্রতিষ্ঠান খুবই কম ছিল যেখানে একজন মুসলিম নারী শিক্ষার্থী নিজ ধর্ম পালন করে শিক্ষাগ্রহণ অব্যাহত রাখতে পারে। আর প্যারিসের স্কুলটি ছিল অন্যতম একটি প্রতিষ্ঠান যেখানে সবাই নিজের ধর্ম পালন করতে পারে।স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্কুল বন্ধ বিষয়ক শেষ নির্দেশনাকে ‘স্বেচ্ছাচারিতা’ বলে আখ্যায়িত করে। স্কুল বন্ধ হলে প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থী শিক্ষাবর্ষের মাঝে অন্য কোথাও যেতে পারবে না। তাছাড়া প্রতিষ্ঠানের ১৮জন শিক্ষক ও কর্মচারিরাও কর্মহীন হয়ে পড়বে।গত ১৭ নভেম্বর স্কুল পরিদর্শনে একদল পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা আসেন। তদন্তের পর স্কুল বন্ধের সিদ্ধান্তকে আইনি বৈধতা দিতে কর্তৃপক্ষ নিরাপত্তায় ত্রুটির অভিযোগে বন্ধের নির্দেশ দেয়। আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে অনেক ধরনের সংস্কার করা হয়েছে।উল্লেখ্য, ফ্রান্সে প্রায় সাড়ে প্রায় ৪৫ লাখ মুসলিম বসবাস করে। ফ্রান্সের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ক্রমাগত চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে দেশটির সরকার।
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট