editor

প্রকাশিত: 12:06 AM, December 27, 2020

এবার ফ্রান্সে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত

এবার ফ্রান্সে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক:

বৃটেনে শনাক্ত করা রূপান্তরিত নতুন ধরনের করোনা ভাইরাস প্রথমবারের মতো ফ্রান্সে ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তি একজন ফরাসি নাগরিক। তার বাড়ি ফ্রান্সের ট্যুরস নামের মধ্যঞ্চলীয় একটি শহরে। তিনি ১৯ শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন। তার মধ্যে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশিত হয়নি। তার দেহে এই ভারাস শনাক্ত হওয়ার পর তিনি বর্তমানে নিজের বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাসের উপস্থিতি আবিষ্কার করার পর কমপক্ষে ৪০টি দেশ বৃটেনের সঙ্গে তাদের আকাশ, স্থল এবং জলপথে যোগাযোগ বিভিন্ন মাত্রায় কমিয়ে এনেছে বা নিষেধাজ্ঞা দিয়েছে।

শুরুতেই অন্য দেশগুলোর মতো বৃটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল ফ্রান্স। তবে এতে বৃটেনে পণ্য সরবরাহ মারাত্মক সঙ্কটে পড়ে। ফলে বুধবার এই অচলাবস্থা তুলে নেয়া হয়। শর্ত দেয়া হয়, সীমান্ত দিয়ে চলাচল করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। ওদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার আশায় কেন্টে বড়দিনেই কয়েক হাজার লরি চালক তাদের রাত কাটিয়েছেন।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে আক্রান্ত ব্যক্তিকে ২১ শে ডিসেম্বর হাসপাতালে পরীক্ষা করা হয়। সেখানেই তার শরীরে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত এই ফরাসি বসবাস করেন বৃটেনে। তিনি সুস্থ ছিলেন। বিস্তারিত না জানিয়ে এতটুকু প্রকাশ করেছে মন্ত্রণালয়। ওদিকে অন্য দেশগুলোতেও এরই মধ্যে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার জাপান নিশ্চিত করেছে সেখানে ৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বৃটেন থেকে সেখানে ফিরেছেন। এর আগে এই ভাইরাস শনাক্ত হয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে। গত সপ্তাহে ফ্রান্স জাতীয় পর্যায় থেকে প্রত্যাহার করে লকডাউন। কিন্তু সরকার বলেছে, এখনও সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেনি। এর অর্থ হলো এখনও থিয়েটার এবং সিনেমা হল বন্ধ থাকবে। বার এবং রেস্তোরাঁও বন্ধ থাকবে। এখনও দেশজুড়ে কারফিউ বহাল আছে রাত আটটা থেকে ভোর ৬ টা পর্যন্ত। তবে বড়দিন উপলক্ষ্যে তা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু নতুন বর্ষবরণের সময় তা আবার বহাল করা হবে। উল্লেখ্য, ফ্রান্সে এ যাবত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২৫ লাখ মানুষ। মারা গেছেন কমপক্ষে ৬২ হাজার।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট