editor

প্রকাশিত: 12:24 PM, September 30, 2020

এমপি রতন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের নথি তলব

এমপি রতন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের নথি তলব

4

সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের যাবতীয় নথি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী স্বাক্ষরিত চিঠি বিএফআইইউ মহাব্যবস্থাপকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, এমপি রতনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রতন ও তার স্ত্রী মাহমুদা হোসেন লতার নামে বিভিন্ন ব্যাংকের হিসাব পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। তাদের নামে থাকা ব্যাংক হিসাবের রেকর্ডপত্রসহ যাবতীয় তথ্য জরুরি ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বরাবর পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এমপি রতনের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকাসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি দুদক অনুসন্ধান শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারিতে। গত ১০ ফেব্রুয়ারি রতনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। ১৮ ফেব্রুয়ারি ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের এক আবেদনে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে এমপি রতনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকে পেশ করা রতনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি সম্পত্তি বেদখল, এলাকার মানুষের সম্পদ লুটপাট করেছেন তিনি। স্থানীয়ভাবে বাল ও পাথর উত্তোলন, কয়লা আমদানিকারক সমিতি, বিভিন্ন মার্কেট, বাজার, নানাজনের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজিতে রেকর্ড করেছেন। নিজ এলাকায় রতন এক আতঙ্কের নাম। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ রাখা হয়েছে স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও।
অভিযোগে আরও বলা হয়, এমপি রতনের নামে ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে ১৩টি বাড়ি রয়েছে। নিজ গ্রাম ধর্মপাশায় ১০ কোটি টাকা খরচ করে তৈরি করেছেন ‘হাওর বাংলা’ নামে বিলাসবহুল বাড়ি। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্সের বিপরীতে ৭ কোটি টাকায় ‘পায়েল পিউ’ নামের বাড়ি ক্রয় করেন। ধর্মপাশা সদরে তার আরও সাতটি বাড়ি রয়েছে। মোহনগঞ্জ উপজেলা সদরে রয়েছে আরও দুটি বাড়ি। নেত্রকোনা জেলা শহরেও একটি বাড়ি রয়েছে। নেত্রকোনা শহরে মা-বাবার নামে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রায় ৫০ কোটি টাকায় জমি ক্রয় করেছেন। ঢাকার গুলশানের নিকেতনে তার নামে একাধিক ফ্ল্যাট রয়েছে। সহোদর যতন মিয়ার নামে কেনা হয়েছে পাঁচশ’ একর জমি।
এ ছাড়া রতনকে পাঠানো দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ঠিকাদার জিকে শামীমসহ অন্যান্য ব্যক্তির সঙ্গে যোগসাজশে ঘুষ দেওয়া-নেওয়ার মাধ্যমে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বেআইনি ক্যাসিনো ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

4 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

1 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের

‘তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান’

‘তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান’

1 গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি। তাই সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

4 গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর

নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়

4 সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। রবিবার (১৯ জুলাই) সকাল

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

1 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

4 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের

1
3