admin

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

এসএমপির ট্রাফিক বিভাগে যুক্ত হলো ‘বডি ওর্ন ক্যামেরা’

এসএমপির ট্রাফিক বিভাগে যুক্ত হলো ‘বডি ওর্ন ক্যামেরা’

5

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে যুক্ত হলো ‘‘বডি ওর্ন ক্যামেরা’। প্রাথমিকভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ১০ সার্জন ওই ক্যামেরা পেয়েছেন।

6

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের মুক্তমঞ্চে ট্রাফিক পক্ষ-২০২০ উদ্বোধন শেষে সার্জনদের গায়ে এই ক্যামেরা সংযুক্ত করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কর্মক্ষেত্রে সরাসরি সার্জনের কার্যক্রম মনিটর করা যাবে। এতে ট্রাফিক পুলিশের সেবার মান বাড়াবে এবং সাধারণ জনগন উপকৃত হবে।

5

প্রসঙ্গত, দেশে ২০১৪ সালে থেকে ট্রাফিক সিগন্যাল অমান্যকারী যানবাহন ও চালক শনাক্ত, দুর্ঘটনা, কর্মরত ট্রাফিক পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা এবং ট্রাফিক পুলিশের সমন্বয় বাড়াতে সড়কে দায়িত্বরত পুলিশের অনিয়ম প্রতিরোধ ও তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়। সিলেটে প্রথমবারের মতো মঙ্গলবার এই ক্যামেরা পেলেন ১০ ট্রাফিক সার্জন।

8

এর আগে সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক পক্ষ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদ মিনার থেকে রিকাবীবাজার কাজী নজরুল ইসলাম পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদের সভাপতিত্বে ও ট্রাফিকের এসি আবুল খয়েরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, মহানর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবোতোষ রায় বর্মণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (হেডকোর্য়াটার তোফায়েল আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনজয় সরকার প্রমুখ।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

4 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

1
6