editor
প্রকাশিত: 2:12 PM, November 11, 2020
নিজস্ব প্রতিনিধি
করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্বজুড়েই বদলে গেছে মানুষের জীবনযাপন। এই জীবনযাপন যেমন বদলে গেছে, তেমনি যোগাযোগের ক্ষেত্রে বদলে গেছে নিত্য ব্যবহৃত শব্দ। সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি অভিধান কলিনস ডিকশনারিতে বর্ষসেরা শব্দ হিসেবে স্থান পায় ‘লকডাউন’। মঙ্গলবার (১০ নভেম্বর) কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার প্রতিশব্দে পরিণত হয়েছে লকডাউন। যদিও তারা বলছে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ অর্থাৎ লকডাউনের আভিধানিক অর্থ হলো, ‘ভ্রমণ, সামাজিক সম্পৃক্ততা এবং জনসমাগমস্থলে যাতায়াতের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ।’
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন ওয়েবসাইট, ই-সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও একে অপরের কথা বলার মধ্যে ব্যবহৃত শব্দ থেকে একটি হিসাব করেছে কলিনস ডিকশনারি। সেই হিসাব অনুসারে গত বছরের তুলনায় এ বছর লকডাউনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৬ হাজার শতাংশ।
কলিনস ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান হারপার কলিনস জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে শত কোটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে যে পদক্ষেপ নিয়েছে, তারই একটি সামগ্রিক প্রতিফলন হলো এটি। শুধু লকডাউনই এবার ব্যবহার করা হয়েছে, এমনটা নয়। বহুল ব্যবহৃত ১০টি শব্দের মধ্যে ৬টি শব্দ এই মহামারি সংক্রান্ত। লকডাউন ছাড়াও বাকি পাঁচটি হলো- করোনাভাইরাস, সোশ্যাল ডিসট্যান্সিং, সেলফ আইসোলেশন, ফোরল. কি ওয়ার্কার।
কলিনস ডিকশনারি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশের সরকার করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তার প্রতিশব্দে পরিণত হয়েছে লকডাউন। যদিও ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে বাছাই করা লকডাউনের আভিধানিক অর্থ হলো, ‘ভ্রমণ, সামাজিক সম্পৃক্ততা এবং জনসমাগমস্থলে যাতায়াতের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ।’
যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মূলত বিভিন্ন ওয়েবসাইট, বই, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও কথপোকথনে ব্যবহৃত শব্দ থেকে একটি হিসাব দাঁড় করিয়েছে কলিনস ডিকশনারি। এই হিসাব অনুসারে, গত বছরের তুলনায় ‘লকডাউনের’ ব্যবহার ৬ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির আরেক গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এর বিপরীতে চলতি বছর লকডাউন শব্দটি আড়াই লাখবার ব্যবহারের রেকর্ড পাওয়া গেছে। উল্লেখ্য, ২০১৯ সালের বর্ষসেরা শব্দ ছিল পরিবেশ আন্দোলনে ব্যভহৃত ‘ক্লাইমেট স্ট্রাইক’
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট