editor
প্রকাশিত: 7:21 PM, August 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল ফেস্ট ২০২৬’।
সোমবার (৩ আগস্ট) নগরীর চৌখিদেখীস্থ স্পোর্টস কিংডম ইনডোরে আয়োজিত এ ফুটবল উৎসবে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ এবং সুস্থ বিনোদনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন ও সহ-ক্রীড়া সম্পাদক নাবিল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, তরুণদের মেধা, শক্তি ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই আমাদের এলাকার প্রতিটি তরুণ খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হোক। ভবিষ্যতেও তরুণদের জন্য এমন ইতিবাচক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের, সহ-সভাপতি শিকদার হোসেন আরিফ, সহ-সভাপতি ইমরান গাজী, কুতুব হাসান, জাহিদ হাসান পাভেল, আলভি আহমদ চৌধুরী, মাহমুদ হোসেন, মাকিন আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলার বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ওমর মাহবুব বলেন, খেলাধুলার এমন আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এলাকার যুবসমাজকে নিয়ে আরও বড় পরিসরে ক্রীড়া ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
4 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়
1 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য
2 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে
4 সিলেট অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সক্রিয় ও প্রভাবশালী মুখ মিফতাহ সিদ্দিকী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে
3 বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফি হার্ট চেক-আপ ও স্ক্রিনিং
6 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে আন্তরিক
7 সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও
7 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও