admin
প্রকাশিত: 12:59 PM, November 3, 2026
স্টাফ রিপোর্টার
সিলেট নগরের সমাজসেবা ও আন্দোলন-সংগ্রামে এক পরিচিত ও নন্দিত নাম জুরেজ আব্দুল্লাহ গোলজার। সামাজিক সংগঠন ‘এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)’-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ হয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেবল জনসেবাই নয়, ঐতিহ্যবাহী এক রাজনৈতিক ও সামাজিক পরিবারের সন্তান হিসেবেও তাঁর রয়েছে এক গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্য, যা তাঁকে সবসময় মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে।
আর এই দীর্ঘদিনের সমাজসেবা ও সততার সুবাদেই এবার সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা তাঁকে নিয়ে নতুন এক স্বপ্ন বুনছেন। ওয়ার্ডবাসীর সুদৃঢ় বিশ্বাস, আগামী দিনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে তিনি নিজের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়নে ও মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেবেন।
১৬নং ওয়ার্ডের বর্তমান চিত্র পাল্টাতে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জুরেজ আব্দুল্লাহ গোলজারের বিকল্প দেখছেন না স্থানীয়রা। মাদক, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর প্রত্যাশা—তৃণমূল থেকে উঠে আসা এই জননেতা কাউন্সিলর নির্বাচিত হলে ১৬নং ওয়ার্ড পরিণত হবে শান্তি ও উন্নয়নের এক রোল মডেলে।
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে