admin

প্রকাশিত: 1:11 PM, November 3, 2026

বিয়ানীবাজারে সুরমা নদী থেকে মুরাদের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন

বিয়ানীবাজারে সুরমা নদী থেকে মুরাদের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন

* হুমকির মুখে গুচ্ছগ্রাম ও ফসলি জমি

স্টাফ রিপোর্টার
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিকারপুর (গুচ্ছগ্রাম) সংলগ্ন সুরমা নদী থেকে নির্বিচারে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রচ্ছায়ায় এই অবৈধ কার্যক্রম চলছে। এতে নদী তীরবর্তী গুচ্ছগ্রাম, বসতবাড়ি ও আবাদি জমি মারাত্মক ভাঙনের মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরীর সরাসরি নেতৃত্বে এবং প্রভাবে এই বালু উত্তোলন চলছে। তাঁর অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন চৌধুরী অপু। চাঞ্চল্যকর বিষয় হলো, এই অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেটে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী নেতাও হাত মিলিয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছে জুনেদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য ছিদ্দীক আহমেদ এবং স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা কুতুব উদ্দিনসহ এলাকার আরও কিছু প্রভাবশালী ব্যক্তি।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলীয় পরিচয়কে পুঁজি করে আওয়ামী লীগ ও বিএনপির একটি অংশ যৌথভাবে এই বালু খেলায় মেতে উঠেছে। ক্ষমতার পালাবদল ঘটলেও থামেনি এই চক্রের দৌরাত্ম্য। বরং দুই দলের সুবিধাবাদী নেতাদের গোপন সমঝোতার কারণে সাধারণ মানুষ ও এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, ড্রেজার মেশিন বসিয়ে সুরমা নদীর তলদেশ থেকে প্রতিদিন শত শত ফুট বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। নদীর পাড় ঘেঁষে এভাবে অবৈধভাবে বালু তোলার কারণে শিকারপুর গুচ্ছগ্রামের বাসিন্দারা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নদীভাঙন যেভাবে তীব্র আকার ধারণ করছে, তাতে আসছে বর্ষা মৌসুমে গুচ্ছগ্রামের অসংখ্য বসতবাড়ি ও আশপাশের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহল আরও অভিযোগ করেন, প্রতিবাদ করতে গেলেই ওই প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন সাধারণ মানুষকে নানা ধরনের হুমকি-ধমকি ও হয়রানি করে থাকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, পরিবেশ ধ্বংসকারী এই অবৈধ বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে এবং এর সাথে জড়িত চেয়ারম্যানসহ সকল রাজনৈতিক নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী গুচ্ছগ্রামবাসী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা

দিরাই কেন্দ্রীয় শ্মশানের অননুমোদিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

দিরাই কেন্দ্রীয় শ্মশানের অননুমোদিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল

কোম্পানীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর আত্মসাতের অভিযোগ নেছার মেম্বারের বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর আত্মসাতের অভিযোগ নেছার মেম্বারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ

সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের

বিয়ানীবাজারে সুরমা নদী থেকে মুরাদের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন

বিয়ানীবাজারে সুরমা নদী থেকে মুরাদের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন

* হুমকির মুখে গুচ্ছগ্রাম ও ফসলি জমি স্টাফ রিপোর্টার সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিকারপুর (গুচ্ছগ্রাম)

১৬নং ওয়ার্ডবাসীর নতুন স্বপ্নের সারথি : জনগণের আস্থার প্রতীক জুরেজ আব্দুল্লাহ গোলজার

১৬নং ওয়ার্ডবাসীর নতুন স্বপ্নের সারথি : জনগণের আস্থার প্রতীক জুরেজ আব্দুল্লাহ গোলজার

স্টাফ রিপোর্টার সিলেট নগরের সমাজসেবা ও আন্দোলন-সংগ্রামে এক পরিচিত ও নন্দিত নাম জুরেজ আব্দুল্লাহ গোলজার। সামাজিক সংগঠন ‘এসিড সন্ত্রাস নির্মূল