admin
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
মহামারি করোনা ভাইরাসের কারণে সিলেটে আগামী ১৯, ২০, ২১ ডিসেম্বর হজরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে না। ওরসের ইতিহাসে প্রথমবারের মতো এবার উদযাপিত হবে না ওরস।
গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আতাউর রহমান ও মাজারের প্রশাসনিক কর্মকর্তা শাহ জালাল ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ছোট্ট পরিসরে এবার ওরস উদযাপন করবে মাজার কমিটি। তাই সকল ভক্তবৃন্দকে ঘরে ঘরে দুআ ও মিলাদ মাহফিল করার জন্য আহ্বান জানান তারা।
২০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাপ প্রদান করবেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। তাছাড়া মাজারের পক্ষ থেকে ছোট্ট পরিসরে দুআ ও মিলাদ অনুষ্ঠিত হবে।
গাজী সৈয়দ বুরহান উদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের সমাধি বলে জানা যায়। সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজারের অবস্থান। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহান উদ্দিনের ঐতিহাসিক বাড়িতেই তার সমাধি বা মাজারের অবস্থান।
শ্রীহট্ট (অধুনা সিলেট) অঞ্চলে বসবাসকারী খ্রিস্টিয় দ্বাদশ শতাব্দীর প্রথম মুসলমান পরিবারের স্মৃতি বিজড়িত এ স্থানটি সিলেটের অন্যতম পুণ্য তীর্থ হিসেবে পরিচিত। হযরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজার গুলোকে কেন্দ্র করে এখানে প্রতি দিন শত শত দেশ-বিদেশী দর্শনার্থীর আগমন ঘটে।-বিঞ্জপ্তি
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬