editor
প্রকাশিত: 4:53 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
ঘরের মাঠে ওলভারহ্যাম্পটনের জালে ‘এক হালি’ গোল দিয়েছে লিভারপুল।অ্যানফিল্ডে প্রায় ৯ মাস পর দর্শকদের সামনে খেলেছে মোহামেদসালাহর দল। নিজেদের সমর্থকদের হতাশও করেননি তারা। রোববার রাতে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল।সমর্থকদের হতাশ না করলেও হাসিমুখের অন্তরালে দুঃখ রয়েই গেছে।কারণ এমন বড় জয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারেননি অলরেডরা। গোলের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান টটেনহ্যাম হটস্পারের দখলেই রয়ে গেছে।লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-৭ গোলের বড় ব্যবধানে হেরেছিলেন ইর্য়ুগ্লেন ক্লপের শিষ্যরা। সেই হারই কাল হয়ে দাঁড়াল তাদের।রোববারের ম্যাচ প্রথম লিড এনে দেন মোহামেদ সালাহ। ২৪ মিনিটের সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোলের খুব কাছে বল পান সালাহ। সুযোগ হাতছাড়া করেননি এই ‘মরুর ঈগল’। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে দলের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেন লিভারপুল সমর্থকরা।৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন জর্জিনিও উইজনাল্ডুম। ৬৭ মিনিট পর ম্যাচের তৃতীয় গোল করেন জোয়েল ম্যাটিপ। ৩-০ তে পিছিয়ে থেকে শোধ করার বদলে উল্টো আত্মঘাতী গোল করে ওলভারহ্যাম্পটন।ওলভসের ফরাসি ডিফেন্ডার নেলসন সেমেদুর ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। এই ম্যাচের পর সমান ৭ জয়, ৩ ড্র ও ১ পরাজয় রয়েছে লিভারপুল ও টটেনহ্যামের। তবে বেশি গোল হজম করে দুই নম্বরে অবস্থান লিভারপুলের। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে টটেনহ্যাম।
S/H-(Ripa-5)
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,