admin
প্রকাশিত: 6:23 PM, December 27, 2020
ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সিমান্তবর্তী মানুষের স্বাস্থ্যসেবায় ২০০৪ সালে যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়ার নিজ উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের নূরপুরে গড়ে তুলেন একটি হাসপাতাল। ওসমানীনগর উপজেলায় সরকারী কোন হাসপাতাল না থাকায় ও সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্য সেবায় তানিম হাসপাতালটি গ্রামনীর জনগুষ্ঠির স্বাস্থ্যসেবার শেষ ভরসাস্থল হয়ে উঠে। সম্প্রতি হাসপাতালটি সরকারীকরণ করা হয়েছে। সরকারীকরণের পর তানিম হাসপাতালের নামকরণ করা হয় সাদিপুর ইউনিয়ন তানিম উপ-স্বাস্থ্যকেন্দ্র। সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম শাহরিয়ার উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
জানা গেছে, বিগত ২০০৪ সালে সাদিপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবায় নূরপুরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে তানিম হাসপাতাল নির্মাণ করেন প্রবাসী গোলাম কিবরিয়া। প্রথমে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য সেবা চালু শুরু হলে সাধারণ জনগনের স্বাস্থ্যসেবায় হাসপাতালে এম.বি.বিএস ডাক্তার, ফার্মাসিস্ট, এলএমএস নিয়োগের মাধ্যমে নিজস্ব অর্থায়নে বিগত ১৬ বছর ধরে এলাকার অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন। পরবর্তীতে আরো প্রায় ১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে অক্সিজেন, আধুনিক অপারেশন থিয়েটার স্থাপনসহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করেন গোলাম কিবরিয়া। বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা কার্যক্রমে উদ্ভুদ্ধ হয়ে প্রবাসী গোলাম কিবরিয়া গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে হাসপাতালটিকে সরকারের নিকট হস্তান্তর করেন।
এদিকে, হাসপাতালটি সরকারীকরণ করা হলে সাদিপুর এলাকায় আনন্দের জোয়ার উঠে। অবহেলিত এই মানুষের স্বাস্থ্যসেবায় প্রধানন্ত্রীর গুরুত্ব তুলে ধরে প্রতান্ত্য অঞ্চলের জনগন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এলকার আজির মিয়া বলেন, আমাদের এলাকার রাস্তাঘাটও ভালো নয়। প্রত্যান্ত অঞ্চলে আমাদের গ্রাম থাকায় সরকারের অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। রাস্তাঘাট না থাকায় গভীর রাতে কেই অসুন্থ হলে এই হাসপাতালটিই আমাদের শেষে ভরসাস্থল। শুনেছি কিছুদিন আগে এই হাসপাতাল সরকারীকরণ করা হয়েছে। এখন সরকারী ভাবে আমরা স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবো। বিষয়টি সত্যি অত্যান্ত আনন্দের।
এদিকে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার পূর্ণাঙ্গ তানিম হাসপাতাল সরকারের নিকট হস্তান্তর করার পাশাপাশি নিজস্ব অর্থায়নে এলাকায় একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া।
প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রস্টের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, অভিবক্ত বালাগঞ্জ উপজেলা থাকাকালিন সময়ে ওসমানীনগরে স্বাস্থ্যসেবা ছিলো অত্যন্ত নাজুক। তাই আমি আমার পরিবারের উদ্যোগে এই হাসপাতাল নির্মান করি। বর্তমানে সরকারীকরণ করা হয়েছে এই হাসপাতাল। হাসপাতালটি সরকারীকরন হওয়ায় আমি এই কারিগরি শিক্ষার মাধ্যমে এলাকার শিক্ষিক ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সাদিপুর ইউনিয়নের নূরপুরে একটি টেকনিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে সে লক্ষ্যে জায়গা নির্ধারণসহ শিগ্রই ভিত্তিপ্রস্থর স্থাপনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ