editor

প্রকাশিত: 1:08 PM, June 9, 2026

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

5

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

4

স্থানীয়দের অভিযোগ, তথ্য চাওয়ার পর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে যে প্রকল্প তালিকা সরবরাহ করা হয়েছে, তা পূর্ণাঙ্গ নয় এবং বেশ কয়েকটি প্রকল্পের তথ্য সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।

অভিযোগ অনুযায়ী, সাদিপুর বাজার ও খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে নির্মিত বা নির্মাণাধীন ওয়াশব্লকের নাম সরবরাহকৃত তালিকায় নেই। ফলে উপজেলার মোট কতটি ওয়াশব্লক নির্মিত হয়েছে এবং কতগুলো প্রকল্প এখনও বাস্তবায়নাধীন রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

প্রাপ্ত তালিকায় খয়েরপুর মার্কেট মসজিদ, প্রথমপাশা মাদ্রাসা, কলঘর বাজার, রাখালগঞ্জ বাজার, রাধামাধব জিউর মন্দির, কলারাই বাজার জামে মসজিদ, উসমানপুর ঈদগাহ, খসরুপুর বাজার জামে মসজিদ, উত্তর কালনিরচর বাজার ও দয়ামীর বাজারসহ কয়েকটি স্থানের নাম উল্লেখ করা হলেও স্থানীয়দের দাবি, তালিকাভুক্ত অনেক প্রকল্পের কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

এদিকে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রকল্প-সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, পূর্বে দায়িত্বপ্রাপ্ত এক ঠিকাদার কয়েকটি প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার পর নতুনভাবে কাজ সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রথমপাশা, সাদিপুরসহ একাধিক স্থানের ওয়াশব্লক প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এবং বর্তমানে অবশিষ্ট কাজ শেষ করার লক্ষ্যে মাঠপর্যায়ে ছবি সংগ্রহ ও তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, পূর্ববর্তী ঠিকাদার নির্ধারিত কাজ সম্পন্ন না করায় কয়েকটি প্রকল্প বছরের পর বছর অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে নতুনভাবে মিস্ত্রি নিয়োগ ও কাজ সম্পন্নের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

8

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত ১০ থেকে ১৫টি ওয়াশব্লক প্রকল্প এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। অনেক স্থানে নির্মাণকাজ বন্ধ রয়েছে, আবার কোথাও কেবল আংশিক কাজ সম্পন্ন হয়েছে। এতে জনসাধারণ প্রত্যাশিত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে একাধিক স্থানে সরেজমিনে গিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, অনেক ওয়াশব্লকের নির্মাণকাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সম্পন্ন করা হয়েছে। কোথাও ইটের গাঁথুনি দুর্বল, কোথাও কংক্রিটের কাজ মানসম্মত নয়। রড ও সিমেন্ট ব্যবহারে অনিয়মের অভিযোগও রয়েছে। কিছু স্থাপনায় দেয়ালে ফাটল, প্লাস্টার খসে পড়া এবং পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি দেখা গেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল স্কুল, মাদ্রাসা, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা। কিন্তু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, অসমাপ্ত কাজ এবং নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠলে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, ওয়াশব্লক প্রকল্পের অনিয়ম, অসমাপ্ত কাজ ও প্রকল্প তালিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং জনমনে আলোচনা শুরু হওয়ার পর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে কয়েকটি প্রকল্প পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দিদারুল ইসলাম কায়েসের নির্দেশনায় কয়েকজন প্রতিনিধিকে বিভিন্ন প্রকল্প এলাকায় পাঠানো হয়। তারা অসমাপ্ত ওয়াশব্লকের ছবি সংগ্রহ, কাজের বর্তমান অবস্থা যাচাই এবং কতটুকু কাজ বাকি রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন বলে জানা গেছে।

6

তবে এই পরিদর্শন কার্যক্রম নিয়মিত তদারকির অংশ, নাকি প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

6

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম কায়েস দীর্ঘদিন ধরে ওসমানীনগরে দায়িত্ব পালন করছেন। ফলে প্রকল্পসমূহের পূর্ণাঙ্গ তালিকা, বরাদ্দ, নির্মাণমান, ঠিকাদার নিয়োগ, তদারকি এবং কাজের অগ্রগতি বিষয়ে তাঁর কার্যালয়ের কাছ থেকে স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, উপজেলার সব ওয়াশব্লক প্রকল্পের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, প্রকল্পভিত্তিক ব্যয় ও ঠিকাদারদের তথ্য উন্মুক্তকরণ, নিম্নমানের নির্মাণকাজ তদন্ত এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

4 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

1
7