admin

প্রকাশিত: 3:30 PM, December 24, 2020

ওসমানীনগরে সবজি চাষে সুফিয়ান খানের সাফল্য

ওসমানীনগরে সবজি চাষে সুফিয়ান খানের সাফল্য

নিজস্ব প্রতিবেদক :

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামের যুবক সুফিয়ান খাঁন নিজের জমিসহ অন্যের জমি বন্ধক নিয়ে সবজি চাষ করেছেন। একবার তাকালেই নজর আটকে যায়, চিন্তামনি গ্রামের দিগন্ত জোড়া সুফিয়ান খানের শীতের সবজির বাগান। গত ৫ বছর যাবত সবজি চাষ করে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। এই সবজি চলে যাচ্ছে সিলেটের বিভিন্ন হাট বাজারে। সুফিয়ান খান খরচ বাদে প্রতিবছর গড়ে দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন। ফলে সুফিয়ান খান ইতিমধ্যে অত্র এলাকার একজন সবজি চাষী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সুফিয়ান খান এর অনুপ্রেরণায় আজ অত্র এলাকায় অনেক কৃষক সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, চিন্তামনি গ্রামে সুফিয়ান খান প্রায় দুই একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন সবজি বাগান। এসব সবজির মধ্যে সীম, লাউ, টমেটো, মিষ্টি লাউ, শালগম, ফুলকপি, বাধাকপি, বেগুন, কেরেলা, সরিষাসহ প্রায় ১০ থেকে ১২ প্রজাতির সবজি। গত ৫ বছর আগে শখের বসে তিনি সবজি চাষ শুরু করেছিলেন। তারপর থেকে এখন প্রতিবছর নিজ উদ্যোগে তার বাড়ির সামনে এ সবজি চাষ করছেন।
সবজি চাষী সুফিয়ান খান বলেন, গত পাঁচ বছর ধরে সিলেটের বিভিন্ন প্রান্তের সবজি ব্যবসায়ীরা অগ্রিম টাকা দিয়ে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে সপ্তাহে দুইবার ৫০ থেকে ৭০ কেজি সীম সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে তা বেড়ে গিয়ে ১০০ থেকে ১৫০ কেজি করে বিক্রি করতে পারবেন বলেন তিনি আশা করছেন। এখানকার বেলে-দোআঁশ মাটি এবং আবহাওয়া সবজি চাষের উপযোগী। খুব কম সময়ে এখানে তরতাজা সবজি উৎপাদন করা যায়। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করলেও চলে।
তিনি আরো বলেন, প্রায় দুই একর জমিতে সবজি চাষে তাঁর খরচ হয় ৮০-৯০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে আয় করেন দেড় থেকে দুই লাখ টাকা। সরকারি সহযোগিতা পেলে আগামী বছর তিনি আরও বেশি জমিতে সবজির আবাদ করবেন।
দয়ামীর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান আহমদ বলেন, এখানকার জমি সবজি আবাদের জন্য উপযোগী। সুফিয়ান খান বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁকে সরিষা, সার এবং সেচ সামগ্রী প্রদান করা হয়েছে। বর্তমান কৃষিবান্ধব সরকার এরকম উদ্যোমী ও সফল চাষীদের সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।

 

S/H-(Sultana-3)

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ